মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা ব্লকের প্রায় প্রতিটি অঞ্চলে চলছে প্রার্থী নিয়োগের প্রক্রিয়া

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের বিডিও অফিসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে। বিভিন্ন দল ব্লকের প্রতিটি অঞ্চলে তাদের প্রার্থী দেওয়ার জন্য শুরু করেছে প্রার্থী বাছায় প্রক্রিয়া। সরকারি ঘোষণা অনুযায়ী ২ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। শনিবার এর ষষ্ঠ দিন। যার দ্বারা মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে জানা যায়। সরকারি নির্দেশানুসারে প্রতিটি জেলার পাশাপাশি মালদহের বামনগোলায় দেখা গেল প্রশাসনের করা নিরাপত্তা। 

        এবিষয়ে তৃনমূল ব্লক সভাপতি অমল কিস্কু জানিয়েছেন, তারা বেশিরভাগ আসনের প্রার্থী দিতে পেরেছেন। বাকি গুলো কয়েকদিনের মধ্যে দিয়ে দেবেন। 

        এবিষয়ে বিজেপি ব্লক সভাপতি অনাদি মণ্ডলের মুখেও শোনা গেছে একই কথা, তিনি বলেন তারা বেশির ভাগ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।  

        এবিষয়ে কংগ্রেস ব্লক সভাপতি আফজুল সরকার জানিয়েছেন, তারা পঞ্চায়েত স্তরে অলিখিত জোট করে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে প্রায় সব আসনের প্রার্থী দিতে পাড়বেন বলে আশাবাদী। তারা আগামী ৯ই এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র জমার দেওয়ার কাজ সম্পূর্ণ করবেন বলেও তিনি মন্তব্য করেন।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/cyUMrmFHffE